Saturday, 6 February 2016

লেভেলক্রসিঙ
সায়ক চক্রবর্তী



লেভেলক্রসিঙের গেট পড়েছে। রাত বাড়ছে,বৃষ্টি পড়ছে ঝিরঝিরিয়ে।আমার বাইকটা ছাড়া আর একটাও গাড়ি নেই।ট্রেনটা তীব্র হুইশিল বাজিয়ে পাস করছে।ট্রেনের আলোয় মেয়েটাকে কয়েক ঝলক দেখলাম।গেটে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ওপারে,এত রাতে! অল্পবয়সী মেয়ে একা! গেট খুললে লাইন পার হলাম,হঠাৎ গাড়িটা ঘরঘর আওয়াজ তুলেই একদম থেমে গেল। আরে কি হল! নামলাম তেল ঠিক আছে আবার স্টার্ট নিলাম,ঠিক আছে। মেয়েটাকে দেখলাম না কোথায় গেল?একটু চালানোর খেয়াল করলাম আমার পিছনে কেউ বসে আছে,তার ভারটা বুঝছি,লেডি ডায়নার গন্ধ,ঘাড়ের কাছে চুলের যেন সুড়সুড়ি,একটু ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নেই।কিন্তু অনুভবে বুঝেছি পিছনে একজন মহিলা আছে,শিরশির করে উঠল শরীর। রাত একটা,এখনও বাড়ি দূরে ,শীত করছে,নড়তে পারছি না।একটু দূরে আলো,কালীবাবুর ঘাট শ্মশান।ওখানে তবু লোক থাকতেও পারে।শ্মশানের সামনে গাড়িটা ফের থেমে গেল,চারজন লোক বসে মদ খাচ্ছেদূরে চিতা জ্বলছে,আবার গাড়ি স্টার্ট করলাম।ফের চলতে শুরু করল,এবার খেয়াল পিছনে ভারটা নেই,আমি একা।যে ছিল সে নেমে গেছে,রয়ে গেছে একটা হালকা সুবাস।।

No comments:

Post a Comment