Saturday, 6 February 2016

প্রথম প্রেম

সায়ক চক্রবর্তী

তার সাথে সময় গুলি বেশ ছিল...ব্যাচে একসাথে পাশাপাশি বসতাম, বেঞ্চের তলায় লুকিয়ে হাত ধরা, পায়ে-পায়ে ঘষাঘষি এসব দুস্টু-মিস্টি হরকৎ চলতো, তারপর পড়া শেষে একসাথে হাত ধরে বিজেপি তে বসা ( বিজেপির ভাইবোনেরা, দয়া করে ভুল বুঝবেন না, আমি বাঘা যতীন পার্ক এর কথা বলছি), অনেক রঙিন সপ্ন দেখা, তারপর তার সাথে নানা অলিগলি ঘুরে ইচ্ছে করে দেরিতে বাড়িতে ঢোকা..এসবের একটা অন্যরকম মাত্রা ছিল সেই সময়..তখন তো আর আজকের মতো ঘ্যামা ফোন ছিলনা, ছিল একটা পৌরানিক যুগের নোকিয়ার সাদাকালো ফোন..ম্যাসেজ প্যাক চলতো , দিনে ১০০টা ম্যাসেজ এর মধ্য আদানপ্রদান হতো আমাদের যাবতীয় আনন্দ -ভালোভাসা-রাগ-দুঃখ, রাতে আবার চলত ফোনালাপ..প্রবল শীতেও ফুল স্পীডে ফ্যান ছেড়ে যাতে বাবা-মা শুনতে না পায়...শরীরে এনার্জিও তখন ছিল প্রচুর, তার এক ঝলক পাওয়ার জন্য শীত-গ্রীস্ম-বরসা যাইহোক না কেন, সাইকেল নিয়ে ছুটে যেতে একবারও ভাবতে হতো না...আরো একটা ছিল, সে তার বাড়ির ব্যালকনিতে, আর আমি নিচে রাস্তায়...দুজন দুজনের দিকে তাকিয়ে ফোনে কথা বলা, সেও এক মজাদার অনুভূতি..
তারপর?
তারপর আর কি? যেটা হয়, সেটাই হল..প্রেমের নটে গাছ মুড়লো...দাড়ি পড়ল জীবনের প্রথম প্রেমের অধ্যায়ে...
আসলে আমার মনে হয় প্রেমে নায়ক-নায়িকা অতটাও ইম্পরট্যান্ট না, যতটা সেই সময়টা ইম্পরট্যান্ট, যতটা সেই মুহুরত গুলি ইম্পরট্যান্ট, যতটা সেই ফ্লেবারটা ইম্পরট্যান্ট...চিরজীবন একসাথে থাকাটা অতটাও ইম্পরট্যান্ট না, যতটা সেই অভিজ্ঞতাগুলো চেখে দেখা ইম্পরট্যান্ট, সেই স্বাদটা নেওয়া ইম্পরট্যান্ট
আসলে প্রথম প্রেম একটা হেব্বি অনুভুতি...যেরকম প্রথম সিগারেট খাওয়া, প্রথম ব্লুফিল্ম দেখা, মনে পড়লে নিজের প্রতি একটা " ওয়াও ফিলিংস " অনুভুত হয়...
শীতকালে গাছের পাতা ঝরে,বসন্তের আবহে আবার নতুন পাতা জন্মায়...আবার পাতা ঝরে, আবার পাতা জন্মায়...

মানুষগুলো চলে যায়, কিন্তু স্মৃতিগুলো বেঁচে থাকে, মনের এক অতল, অন্ধকার কঠুরিতে...

No comments:

Post a Comment